ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদীপথে পাচারের সময় ২০ হাজার ইয়াবা উদ্ধার কুষ্টিয়ায় ডিআইজি মোস্তাফিজুর রহমানের আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর শান্তিপূর্ণ ও সুশৃংখলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন: ডিসি জাহিদুল ইসলাম ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রস্তুতি সভা সম্পন্ন পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পুলিশের অভিযানে বেনাপোলে বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৩

রূপগঞ্জে মামুন হত্যা মামলার পলাতক আসামি রাসেল ফকির গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মামুন হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ রাসেল ফকিরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
‎‎গ্রেফতারকৃত মোহাম্মদ রাসেল ফকির নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ নাশু ফকির। তিনি মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি।
‎‎র‌্যাব জানায়, গত ১০ জুন ২০২৫, মঙ্গলবার বিকেলে রূপগঞ্জের মাঝিপাড়া এলাকায় খোকা নামের একজনকে স্থানীয়রা আটক করলে জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে ছাড়িয়ে নিতে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন স্থানীয় ব্যবসায়ী মামুন ভূঁইয়া (৩৫)। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
‎নিহত মামুন ভূঁইয়া রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার মৃত আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে।
‎এ ঘটনায় পরদিন রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নম্বর-১৬, তারিখ-১০ জুন ২০২৫। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৪৪/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
‎গ্রেফতারের পর মোহাম্মদ রাসেল ফকিরকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নদীপথে পাচারের সময় ২০ হাজার ইয়াবা উদ্ধার

রূপগঞ্জে মামুন হত্যা মামলার পলাতক আসামি রাসেল ফকির গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫