ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

রূপগঞ্জে মামুন হত্যা মামলার প্রধান আসামি বাবু শরীয়তপুর থেকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভূঁইয়াকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ১নং আসামি জাহিদুল ইসলাম বাবু (২৮)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।
‎বুধবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পাঁচগাঁও, কেদারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করাহয়।
‎‎গ্রেফতারকৃত আসামি জাহিদুল ইসলাম বাবু,(২৮) সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মর্তুজাবাদ এলাকার মুঞ্জু মিয়ার ছেলে ।
‎র‍্যাব জানায়, গত ১০ জুন বিকেলে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া নয়াবাজার এলাকায় মামুন ভূঁইয়া হত্যাকাণ্ড ঘটে। খোকা নামে একজনকে স্থানীয়রা আটক করলে খবর পেয়ে বাবু লোকজন নিয়ে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে ২০-২৫ জনের একটি দল মোটরসাইকেলে এসে ব্যবসায়ী মামুনকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে বাবু তার হাতে থাকা পিস্তল দিয়ে মামুনের মাথায় গুলি করে।
‎গুলিবিদ্ধ মামুনকে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তার মৃত্যু হয়। পরদিন নিহতের ভাই বাদল ভূঁইয়া রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
‎হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদ বাবুকে শরীয়তপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি জাহিদুল ইসলাম বাবুকে পরবর্তীত আইনানুম কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

রূপগঞ্জে মামুন হত্যা মামলার প্রধান আসামি বাবু শরীয়তপুর থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫