ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক চকরিয়ায় পুলিশের অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ টেকনাফ লেদায় পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি গ্রেপ্তার ১১তম মৃত্যু বার্ষিকী আজ – বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যানজট,সর্বোচ্চ পেশাদারিত্ব ও সম্মিলিত উদ্যোগেই সম্ভব যানজটমুক্ত নগর’ -এসপি হাবিবুর রহমান বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত

আড়াইহাজারে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৪ জনের প্রাণহানি; ঘাতক চালক নরসিংদী থেকে গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৪০৯ বার পড়া হয়েছে

‎ নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় নারীসহ চার জন নিহত হয়েছে। র‍্যাব-১১ তৎপরতার সঙ্গে তদন্ত চালিয়ে নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল এলাকা থেকে ঘাতক ট্রাকের চালক কাশেম (২৮) কে গ্রেপ্তার করেছে।

‎র‍্যাব-১১-এর অপারেশন অফিসার মোহাম্মদ গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকাল ৭:২০ ঘটিকায় কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে।

‎মামলার এজাহার অনুযায়ী, ১২ আগস্ট দুপুরে বন্দর থানার লাউসা গ্রামের আবুল বাশারের নামে নিবন্ধিত সিএনজি (নারায়ণগঞ্জ-থ ১১-১২৩৭) মনদপুর সিএনজি স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বিশনন্দী ফেরীঘাটের দিকে যাচ্ছিল। বিকেল আনুমানিক ৩টার দিকে আড়াইহাজার থানাধীন কড়ইতলা এলাকার রামচন্দ্রদী ব্রিজের কাছে সামনের দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৪৬০৯) সিএনজিকে ধাক্কা দেয়।

‎ঘটনাস্থলেই মোসাঃ পানু বেগম (৪২) ও লিটন চন্দ্র দাস (৩২) নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক আবুল বাশার (৪৫) ও জাকির হোসেন (৫৫) মৃত্যুবরণ করেন। আহতরা হলো সোহাগী (১৮), রাবেয়া (৫০) ও রিয়া (১০), যারা বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

‎র‍্যাব জানিয়েছে, দ্রুততার সঙ্গে ঘাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব সড়ক দুর্ঘটনার দায়ীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সর্বদা সচেষ্ট।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

আড়াইহাজারে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৪ জনের প্রাণহানি; ঘাতক চালক নরসিংদী থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫