ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করেন মোছাঃ ফারজানা ইয়াসমিন সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সারা দেশের ন্যায় রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার- স্বীকারোক্তিমূলক জবানবন্দি ক্সবাজারের ডুলাহাজারা থেকে নারায়ণগঞ্জে একযোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

আইনি জটিলতায় জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানসালি, অভিযোগ প্রতারণার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালি। তার বিরুদ্ধে উঠেছে প্রতারণা, খারাপ আচরণ এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ। তবে বনশালি একা নয়, পরিচালকের প্রোডাকশন টিমের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তির নামেও এফআইআর করা হয়েছে বলে খবর।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বনশালির বিরুদ্ধে এই অভিযোগ করেছেন রাজস্থানের বিকানেরের বাসিন্দা প্রতীকরাজ মথুর। তার দাবি, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির জন্য পরিচালকের প্রোডাকশন টিম থেকে ছবির লাইন প্রোডিউসার হিসেবে নিযুক্ত করেছিল। সেই অনুযায়ী চুক্তিও হয়েছিল।

যথাসময়ে প্রাথমিক কাজ শুরু করে দিয়েছিলেন ওই ব্যক্তি। হঠাৎ চুক্তি বাতিল করে এই প্রকল্প থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এমনকী প্রাপ্য টাকাও তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রতীক।

প্রতীক আরও জানিয়েছেন, তাকে বাদ দেওয়ার খবর শুনে বনশালি এবং তার টিমের সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন তিনি। তাদের কারও সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি প্রতীককে। উল্টে তার সঙ্গে নাকি খারাপ আচরণও করা হয়েছে।

প্রসঙ্গত, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর পর সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে ফের জুটি বাঁধতে চলেছেন আলিয়া এবং রণবীর। পাশাপাশি ছবিতে দেখা যাবে ভিকি কৌশলকেও।

একই ছবিতে আলিয়া-রণবীর-দীপিকার রসায়ন নিয়ে স্বাভাবিক ভাবেই কৌতূহল তৈরি হয়েছে দর্শক মনে। তারই মাঝে এমন খবরে চাঞ্চল্য তৈরি হয়েছে দর্শকমনে। যদিও এই ঘটনা নিয়ে পরিচালকের সংস্থার পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ

আইনি জটিলতায় জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানসালি, অভিযোগ প্রতারণার

আপডেট সময় : ০১:০২:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫