ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক) সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরনি অভিযান, হেরোইনসহ ৭ আসামী গ্রেফতার জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী স্ত্রীকে নৃশংসভাবে হত্যা: স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন পটিয়ায় রেলওয়ের কাঁচাবাজার দখলের অভিযোগ: ইউএনওর সরেজমিন পরিদর্শন, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ মতলব উত্তরে ঘনিয়ারপাড়ে জমজমাট বৈশাখী মেলা  অটোমেটেড ভূমি সেবা সিস্টেম মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

টি-টোয়েন্টিতে সাকিবের পাশে মোহাম্মদ নবী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিনি টি-টোয়েন্টিতে ২০০০ রান এবং ১০০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শারজাহতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নবি তার ১০০তম টি-টোয়েন্টি উইকেট অর্জন করেন। একই সঙ্গে তিনি বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২০০০ রান ও ১০০ উইকেটের মালিক হয়েছেন।

এর আগে এই কীর্তি গড়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।নবি এখন পর্যন্ত খেলেছেন ১৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ। ব্যাট হাতে তিনি করেছেন ২,২৪৬ রান এবং বল হাতে নিয়েছেন ১০১ উইকেট। মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে তার দ্বিতীয় শিকার হন মোহাম্মদ হারিস।

এর আগে ফখর জামানকে আউট করে তিনি পূর্ণ করেন ১০০ উইকেটের মাইলফলক।
টি-টোয়েন্টিতে নবির সর্বোচ্চ ইনিংস ৮৯ রান, আর বল হাতে তার সেরা বোলিং ফিগার ১০ রানে ৪ উইকেট। এই ফরম্যাটে তিনি দুবার পাঁচ উইকেট শিকার করেছেন। আফগানিস্তানের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রশিদ খান, যিনি ৯৮ ম্যাচে ১৬৫ উইকেট নিয়েছেন।

অপরদিকে, সাকিব আল হাসান ১২৯ ম্যাচে ২,৫৫১ রান করেছেন এবং নিয়েছেন ১৪৯ উইকেট। ব্যাটিং গড়ে সাকিব এগিয়ে থাকলেও, নবির স্ট্রাইক রেট তার চেয়ে বেশি।

ম্যাচে নবি ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ২ উইকেট নেন। তার পাশাপাশি রশিদ খান, নূর আহমদ ও ফজলহক ফারুকিও নেন ২টি করে উইকেট। দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তান ১৮ রানে হারায় পাকিস্তানকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক)

টি-টোয়েন্টিতে সাকিবের পাশে মোহাম্মদ নবী

আপডেট সময় : ০৪:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫