ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ ও জনমত যাচাই সভা উখিয়ায় ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পিস্তল-গুলি ও ডুবন্ত নৌকা জব্দ; আটক ৩ ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে বলে বিশ্বাস করেন না ট্রাম্প ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

রাজনৈতিক প্রতিহিংসা সোনারগাঁ বিনির্মাণে বাঁধা কাঁচপুরে র‍্যালীতে সাবেক এমপি গিয়াসউদ্দিন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

মোঃ কাউছার পাটোওয়ারী,বিশেষ প্রতিনিধি: বিএনপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে নিয়ে আমরা নতুন করে সোনারগাঁ গড়ে তুলতে চাই। সোনারগাঁয়ের ঐতিহ্য আরও এগিয়ে নিয়ে যেতে হবে।অনেক ক্ষেত্রে আজকে সোনারগাঁ পিছিয়ে আছে।রাজনৈতিক প্রতিহিংসা সোনারগাঁ বিনির্মাণে বাঁধা বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

বুধবার(০৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সোনারগাঁ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত র‍্যালী পূর্বে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

ভেদাভেদ ভুলার আহ্বান জানিয়ে গিয়াসউদ্দিন বলেন, আমরা কোনো ভেদাভেদ রচনা করতে চাই না। আসেন, আমরা যারা রাজনীতি করি তাদের মন ও কাজ উদার হতে হবে। আমাদের মনের উদারতা দিয়ে আমরা একজন আরেকজনের মনকে জয় করে কাজ করতে চাই। যেখানে কাজ করার সূযোগ আছে আমরা সকলেই কাজ করবো এবং ভেদাভেদ ভুলে যাবো।সোনারগাঁয়ের সাথে নতুন বন্ধুত্বের সেতুবন্ধন রচনা করতে চাই।

তিনি আরও বলেন, সোনারগাঁয়ে যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির রাজনীতি করে আমি আপনাদেরকে সম্মান করি এবং ভালোবাসি। নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপির মনোনিত সকল প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় অর্জন করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল, থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রমজান সরকার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তাতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন, থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধানসহ থানা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নৃেতৃবৃন্দরা।

বক্তব্য শেষে গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল গাড়িবহর বের হয়। গাড়িবহরটি কাঁচপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মেঘনা মোগরাপাড়া ঘুরে কাঁচপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়, গাড়ি বহরটি সোনারগাঁবাসীর নজর কাড়ে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

রাজনৈতিক প্রতিহিংসা সোনারগাঁ বিনির্মাণে বাঁধা কাঁচপুরে র‍্যালীতে সাবেক এমপি গিয়াসউদ্দিন

আপডেট সময় : ০৭:২২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫