ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১ রামগড়ে ৪৫৬পরিবার পেলো ফ্যামিলি কার্ড তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ টেকনাফে র‌্যাবের অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন: শোকের ছায়া নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে কুমিলার বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী: পেশাদারিত্ব সাংবাদিকতার মূল শক্তি

রূপগঞ্জে ট্রাকচাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় কবির উদ্দিন (৫৫) নামে এক পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকায় রবিন ট্যাক্স গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির উদ্দিন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ফতেপুর গ্রামের মৃত তোয়ার মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রবিন ট্যাক্স গার্মেন্টসে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কর্মস্থলে যাওয়ার সময় মহাসড়ক পার হচ্ছিলেন কবির উদ্দিন। এসময় দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে তিনি ছিটকে পাশের খাদে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ থানায় নিয়ে যায়। পরে স্বজনদের আবেদনের ভিত্তিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা

রূপগঞ্জে ট্রাকচাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫