ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১ রামগড়ে ৪৫৬পরিবার পেলো ফ্যামিলি কার্ড তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ টেকনাফে র‌্যাবের অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন: শোকের ছায়া নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে কুমিলার বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী: পেশাদারিত্ব সাংবাদিকতার মূল শক্তি

নেপালের অস্থিরতায় দেশে ফিরতে পারছে না বাংলাদেশের ফুটবলাররা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিস্থিতির কারণে নেপাল থেকে দেশে ফিরতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (সোমবার) বিকেল ৩টায় বিমানের একটি ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা ছিল জামাল ভূঁইয়াদের। তবে শেষ মুহূর্তে সেই যাত্রা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।

মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে দেশটির সরকারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে শহরজুড়ে তৈরি হয় উত্তেজনা। সোমবার থেকেই কারফিউ জারি করে নেপাল সরকার। ফলে অনিশ্চয়তায় পড়ে যায় ম্যাচ আয়োজন। শেষ পর্যন্ত নেপাল ফুটবল ফেডারেশন (এএনএফএ) আনুষ্ঠানিকভাবে ম্যাচ স্থগিতের ঘোষণা দেয়।

বাফুফে আগেই জানিয়েছিল, খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। দল বর্তমানে হোটেলে নিরাপদে অবস্থান করছে। তবে ম্যাচ না হওয়ায় বুধবারের নির্ধারিত ফ্লাইটের অপেক্ষায় না থেকে একদিন আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা

নেপালের অস্থিরতায় দেশে ফিরতে পারছে না বাংলাদেশের ফুটবলাররা

আপডেট সময় : ০৬:৫৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫