ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১ রামগড়ে ৪৫৬পরিবার পেলো ফ্যামিলি কার্ড তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ টেকনাফে র‌্যাবের অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন: শোকের ছায়া নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে কুমিলার বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী: পেশাদারিত্ব সাংবাদিকতার মূল শক্তি

শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবক গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ বছরের শিশু অপহরণের ঘটনায় পুলিশি তৎপরতায় অল্প সময়ের মধ্যেই নাটোরের লালপুরে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করেছে। এঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া থানার একটি টিম লালপুর উপজেলার ধুপইল এলাকা থেকে শিশু আইয়ানকে উদ্ধার করে। পরে শিশুটিকে লালপুর থানায় নিয়ে গিয়ে আইনি কার্যক্রম শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হয়।

একই অভিযানে অপহরণকারী যুবক আমিরুল ইসলাম বাপ্পি (৩৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি ধুপইল এলাকার আবুল হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পাকিজা খানমের খালাতো ভাই জুয়েলের বন্ধু বাপ্পি। সেই সূত্রে ভুক্তভোগী পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বাপ্পী। গত ৯ সেপ্টেম্বর তিনি ভুক্তভোগীর বাড়িতে বেড়াতে আসেন এবং ১১ সেপ্টেম্বর সকালে হঠাৎ শিশুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। অপহরণের পর বাপ্পি ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানায় অপহরণ মামলা দায়ের করেন শিশুটির মা পাকিজা খানম। শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে থানা তাৎক্ষণিক অভিযান শুরু করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা

শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫