ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

টেকনাফে যৌথ বিজিবির অভিযানে ট্রলারভর্তি ইয়াবা আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মাছ ধরার একটি ট্রলার থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুজন মাদক কারবারিকে আটক করা হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে টেকনাফ ফিশারিঘাট সংলগ্ন এলাকায় বিজিবির ২ ও ৬৪ ব্যাটালিয়ন যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানে ট্রলারের নিচের অংশে জালের কুণ্ডলির ভেতর থেকে ১২টি হলুদ প্যাকেটে রাখা ইয়াবা পাওয়া যায়। প্যাকেটগুলো নীল রঙের বায়ুরোধী মোড়কে মোড়ানো ছিল।

গ্রেপ্তার দুজন হলেন—টেকনাফের মো. সাদেক (১৯) এবং কক্সবাজারের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প-২৭ এর বাসিন্দা আনাছ (৪০)। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ট্রলারের মালিক খতিয়ারের নির্দেশে মিয়ানমারের জিঞ্জিরা এলাকা থেকে ইয়াবা এনে বাংলাদেশের লবণঘাট এলাকায় পৌঁছানোর দায়িত্ব ছিল তাঁদের। এর বিনিময়ে প্রত্যেকে ২০ হাজার টাকা পাওয়ার কথা ছিল।

আটক ব্যক্তিরা, ট্রলার ও উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের ভাষ্য, বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযানের কারণে সীমান্ত এলাকায় মাদক কারবারিদের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে যৌথ বিজিবির অভিযানে ট্রলারভর্তি ইয়াবা আটক

আপডেট সময় : ১২:১৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫