ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পুলিশের অভিযানে বেনাপোলে বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান ডিসির প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত নেবে দলগুলোই: প্রেস সচিব

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পিআর পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলাই ভালো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন—এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্যা ডেইলি স্টারের এক সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেস সচিব এ কথা বলেন।

এদিন আসন্ন নির্বাচন নিয়ে সংস্থাটির জরিপ প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না দেশের ৫৬ শতাংশ মানুষ। পিআর চায় ২১.৮ শতাংশ এবং চায় না ২২.২ শতাংশ।

জরিপে অংশ নেয় ১০ হাজার ৪১৩ জন। এতে ৬৯.৯% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে।

তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তূলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে এমনটাই দেখা গেছে জরিপে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত নেবে দলগুলোই: প্রেস সচিব

আপডেট সময় : ০৩:৩৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫