ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি উখিয়ায় ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার, পাচারচক্রের ৩ সদস্য পলাতক বরুড়া সরকারি হাসপাতালে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান—রোগীদের সেবায় মানবিক উদ্যোগ এমপি মান্নানের নির্দেশে শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করলেন বিএনপি নেতারা পাম্প সচল থাকায় আশরাফুজ্জামানকে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞ প্রকার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন চরম যাত্রীসংকটে যশোর ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা ফতুল্লা মডেল থানা আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক মো: রায়হান কবির বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার

মানবসেবীদের মিলনমেলায় শেষ হলো কিক ফর কাইন্ডনেস–২০২৫

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম: ২০ সেপ্টেম্বর শনিবার চট্টগ্রামের এশিয়ান স্পোর্টস জোনে দুইদিনব্যাপী আয়োজিত কিক ফর কাইন্ডনেস, ১ম যুব রেড ক্রিসেন্ট ফুটব্যাটেল টুর্নামেন্ট–২০২৫ সফলভাবে সমাপ্ত হয়েছে। চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট আয়োজিত এ টুর্নামেন্টে ফুটবল ও ব্যাডমিন্টন—দুটি বিভাগে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

ফুটবল বিভাগে যুব রেড ক্রিসেন্ট সরকারি মহসিন কলেজ ইউনিট চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় মুক্তদল সদস্যদের নিয়ে গড়া রেড ওয়ারিয়র্স দল। ব্যাডমিন্টন বিভাগে চ্যাম্পিয়ন হয় যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট, আর রানার্স আপ হয় মুক্তদল সদস্যদের সমন্বয়ে গঠিত সাটার স্পার্ক দল।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ.ন.ম. তামজীদ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম. সালাউদ্দিন, নিজাম উল আলম খান, সালাউদ্দিন সাহেদ। এছাড়া প্রাক্তন যুব প্রধান বেনজির বিন ইসলাম খান, আরসিওয়াই অ্যালামনাই চট্টগ্রামের সেক্রেটারি সাইফুল কাদের বিদ্যুৎ, আইসিটি ও মিডিয়া বিভাগীয় প্রধান তন্ময় বড়ুয়া, দুর্যোগ সাড়াপ্রদান বিভাগীয় প্রধান রাকিবুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগীয় প্রধান আসির হামিম ইসমামসহ সিনিয়র যুব স্বেচ্ছাসেবক ও প্রতিযোগী দলসমূহ উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানান। সভাপতি বলেন, “কিক ফর কাইন্ডনেস কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং মানবসেবীদের মধ্যে টিম স্পিরিট, সৌহার্দ্য ও নেতৃত্ব গড়ে তোলার একটি অনন্য প্ল্যাটফর্ম।”

চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়, ফুটব্যাটেল টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যা তরুণদের ক্রীড়ামুখী ও মানবসেবায় অনুপ্রাণিত করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি

মানবসেবীদের মিলনমেলায় শেষ হলো কিক ফর কাইন্ডনেস–২০২৫

আপডেট সময় : ০৭:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫