ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক চকরিয়ায় পুলিশের অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ টেকনাফ লেদায় পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি গ্রেপ্তার ১১তম মৃত্যু বার্ষিকী আজ – বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যানজট,সর্বোচ্চ পেশাদারিত্ব ও সম্মিলিত উদ্যোগেই সম্ভব যানজটমুক্ত নগর’ -এসপি হাবিবুর রহমান বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত

টেকনাফে অস্ত্রসহ তিন মানব পাচারকারী আটক, ৮৪ জনকে উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ :কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে তিন পাচারকারীকে আটক এবং ৮৪ জন ভুক্তভোগীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় বিদেশি পিস্তল, দেশীয় বন্দুক, ওয়ান শুটারগানসহ বিভিন্ন অস্ত্র ও গুলি উদ্ধার হয়।

বিজিবি জানায়, সম্প্রতি পাচারকারীরা পাহাড়ি এলাকায় কয়েকজনকে আটকে রেখে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর প্রলোভন দিচ্ছিল। এ খবরের ভিত্তিতে শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ও রাজাছড়া পাহাড়ে যৌথ অভিযান চালানো হয়।

অভিযান শুরুর পর পাচারকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং কয়েকজন ভুক্তভোগীকে পাহাড় থেকে নিচে ঠেলে দেয়। তবে যৌথ বাহিনী পাল্টা গুলি না চালিয়ে কৌশলে এলাকা ঘিরে রাখে। প্রায় ১২ ঘণ্টার অভিযান শেষে তিন পাচারকারীকে আটক এবং ভুক্তভোগীদের নিরাপদে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—
আব্দুল্লাহ (২১), উত্তর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (২০), রাজারছড়া গ্রামের বাসিন্দা
মো. ইব্রাহিম (২০), রাজারছড়া গ্রামের বাসিন্দা

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, দুইটি রামদা, একটি চাকু ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া পাচারকারী চক্রের আরও দুই সদস্য রেজাউল করিম (৩৭) ও আয়াতুল তনজিদ (৩০) পলাতক রয়েছে।

বিজিবি ও র‌্যাব জানায়, এই অভিযান মানব পাচারকারীদের জন্য কড়া সতর্কবার্তা। আটক তিনজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

টেকনাফে অস্ত্রসহ তিন মানব পাচারকারী আটক, ৮৪ জনকে উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫