ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১ রামগড়ে ৪৫৬পরিবার পেলো ফ্যামিলি কার্ড তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ টেকনাফে র‌্যাবের অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন: শোকের ছায়া নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে কুমিলার বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী: পেশাদারিত্ব সাংবাদিকতার মূল শক্তি

আড়াইহাজারে গভীর রাতে গৃহবধূর বাড়িতে ডাকাতি, পাঁচ লাখ টাকার মালামাল লুট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীর রাতে এক গৃহবধূর বাড়িতে সংঘটিত হয়েছে ডাকাতির ঘটনা। রোববার (২১ সেপ্টেম্বর) রাতের শেষ প্রহরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সাহিদা আক্তারের বাড়িতে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ১০–১৫ জনের একটি ডাকাতদল বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দেশীয় অস্ত্র হাতে তারা সাহিদা আক্তার (৪৩) ও তার মেয়ে সানজিদা আক্তারকে ভয়ভীতি দেখায়। পরে নগদ ৩ লাখ টাকা, এক ভরি স্বর্ণালঙ্কার ও একটি স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

গৃহকর্ত্রী সাহিদা আক্তার জানান, ডাকাতদল দ্রুততার সঙ্গে তাদের সর্বস্ব লুট করে নেয়। পরিবারের সবাই ভয়ে অসহায় হয়ে পড়েছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদল খুবই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। খুব দ্রুতই এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। স্থানীয়দেরও সহযোগিতা নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা

আড়াইহাজারে গভীর রাতে গৃহবধূর বাড়িতে ডাকাতি, পাঁচ লাখ টাকার মালামাল লুট

আপডেট সময় : ১১:১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫