ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা ছবক প্রদান বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রবাসী ছেলে আইয়ুব আলী গাজী নারায়ণগঞ্জের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপি হাবিবুরের কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ আবুল হোসেন’কে ফুলেল শুভেচ্ছা বিনিময় যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার

কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতকালে চারজন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কনকা কাটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে ডাকাতি প্রস্তুতকালে চারজন ডাকাতকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।

সোমবার ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে মহাসড়কে একটি সিএনজি (রেজিঃ নারায়ণগঞ্জ-থ-১১-৩৬৪১) তল্লাশি করে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলেন: সবুজ (২৪), মোঃ জুয়েল (২৭), মোঃ মনির হোসেন (৩৬) ও মোঃ রাতুল (২৩)। তাদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, কাঁচপুর হাইওয়ে থানা বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি মামলার এজাহার সোনারগাঁও থানায় দায়ের করেছে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবদুল কাদের জিলানী বলেন, “আমাদের পুলিশ টিম সক্রিয়ভাবে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করছে এবং যেকোনও অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন

কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতকালে চারজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫