ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পুলিশের অভিযানে বেনাপোলে বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান ডিসির প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

ভেড়ামারার মূলধারার সাংবাদিকদের বাদ দিয়েই অনুষ্ঠিত হলো ডিসির সাথে মতবিনিময়  

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়া (ভেড়ামারা) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারার মূলধারার সাংবাদিকদের বাদ দিয়েই নবাগত ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরিফীনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আমন্ত্রণ জানানো হয়নি ইত্তেফাক, কালবেলা, যুগান্তর, মানবজমিন, ইনকিলাব, সংগ্রাম, প্রতিদিনের সংবাদ,জনবাণী, সমকাল,আমার দেশ, দৈনিক বাংলা জাতীয় পত্রিকার প্রতিনিধিদের।

আজ ২৫শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিনি অডিটোরিয়ামে বেলা ১২ টায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলা প্রশাসন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের সাথে ভেড়ামারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, শিক্ষকবৃন্দ,সুশীল সমাজ ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময় সভা আয়োজন করে। উক্ত মতবিনিময় সভায় বরাবরের মতো মূল ধরার সংবাদপত্র ইত্তেফাক,কালবেলা, যুগান্তর, মানবজমিন, ইনকিলাব, সংগ্রাম, প্রতিদিনের সংবাদ,প্রতিদিনের বাংলাদেশ, সমকাল,জনবাণী, আমার দেশ,যায়যায়দিন, দৈনিক বাংলার স্থানীয় প্রতিনিধিদের বাদ রাখে। যা স্থানীয় সংবাদ কর্মীদের মধ্যে হতাশা আর ক্ষোভের সৃষ্টি করে।

ভেড়ামারায় যুগান্তরের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম বলেন, ৫০ বছর ধরে সাংবাদিকতা করে আসছি। বিগত এক বছরে উপজেলা প্রশাসনের একটাও আমন্ত্রণ পায় নাই। ডিসির সাথে মতবিনিময় সভাতেও আমাদের ডাকা হয় নাই। এটা সাংবাদিক সমাজের লজ্জা।

ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমি সব সাংবাদিককে দাওয়াত দিতে বলেছি। বিষয়টি আমি দেখছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

ভেড়ামারার মূলধারার সাংবাদিকদের বাদ দিয়েই অনুষ্ঠিত হলো ডিসির সাথে মতবিনিময়  

আপডেট সময় : ১১:২৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫