ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

গোপালগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পর্যটন দিবস-২০২৫ পালিত হয়েছে। প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী এ দিবসটি উদযাপন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “টেকসই উন্নয়নে পর্যটন”, যা পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি পর্যটন ব্যবস্থার ওপর বিশেষ জোর দিচ্ছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা প্রশাসক পর্যটনের গুরুত্ব তুলে ধরে বলেন, স্থানীয় ও জাতীয় উন্নয়নে পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পরিবেশবান্ধব পর্যটনকে প্রাধান্য দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীন, সহকারী কমিশনার মোহাম্মদ আতাউর রহমান, টুরিস্ট পুলিশের পরিদর্শক মোঃ মাহবুবুর রহমান, উপপরিদর্শক মোঃ মোকাররম হোসেন, প্রসনজিৎ রায়, মাসুদ রানা সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে টেকসই পর্যটনের ধারণা জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যটন সম্ভাবনা বিকাশের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

গোপালগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

আপডেট সময় : ১১:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫