ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোনায় ১২ বছরের শিশুকে ধর্ষণের মামলায় শিক্ষককে মৃত্যুদণ্ড মিরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ বিএনপি নেতার উদ্যোগ সুন্দরবনে পর্যটক মৃত্যুর পর তিন দিনের ভ্রমণ অনুমতি বন্ধ জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী সাভারের বন্ধ ট্যানারিগুলো চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে পুলিশি নিয়ন্ত্রণ, পরিস্থিতি স্বাভাবিক জঙ্গলে ছুটি কাটালেন সোহা আলি খান ও কুণাল খেমু, দেখা পেলেন বাঘের ১২ দলীয় জোট প্রধান ও মুখপাত্রের অনুপস্থিতিতে জোটের নামে যে কোন সিদ্ধান্ত অবৈধ নাগপুরের দম্পতির ইনডোর জাফরান চাষে বছরে আয় ৫০ লাখ রুপি

টেকনাফে যৌথ অভিযান নারী-শিশুসহ আটজনকে উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।

বুধবার (১ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য নারী ও শিশুসহ কয়েকজনকে পাহাড়ে আটকে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ দল বাহারছড়া জুম্মাপাড়া পাহাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী-শিশুসহ আটজনকে উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের গ্রেফতারে কোস্ট গার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় ১২ বছরের শিশুকে ধর্ষণের মামলায় শিক্ষককে মৃত্যুদণ্ড

টেকনাফে যৌথ অভিযান নারী-শিশুসহ আটজনকে উদ্ধার

আপডেট সময় : ০১:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫