ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ ও জনমত যাচাই সভা উখিয়ায় ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পিস্তল-গুলি ও ডুবন্ত নৌকা জব্দ; আটক ৩ ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে বলে বিশ্বাস করেন না ট্রাম্প ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার দুর্গাপূজার মন্ডপের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পূজা বিসর্জন পর্যন্ত মন্ডপ ও আশেপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বিজিবি সদস্যরা। বিজিবি কর্মকর্তারা বলছেন- সীমান্ত এলাকায় দুর্গাপূজাকে ঘিয়ে কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।

চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলার ( শিবগঞ্জ ও ভোলাহাট) দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। আজ বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদশর্ন শেষে ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, পূজাকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।

ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মন্ডপগুলোতে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে। সীমান্তবর্তী গ্রামের মন্ডপগুলোতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বিজিবি সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে তাদের। কোনভাবেই দুর্গাপূজার আনন্দ আয়োজনে সমস্যা হতে দেবে না তারা। বিজিবি সতর্ক অবস্থান ও কঠোর নিরাপত্তায় সন্তষ্ট প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

লে.কর্ণেল গোলাম কিবরিয়া,অধিনায়ক,মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় : ১২:১৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫