ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

গোপালগঞ্জে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান : ১.৭ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী,গোপালগঞ্জ: মা ইলিশ সংরক্ষণে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মালোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ। এ সময় মজুদ অবস্থায় ১.৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযান পরিচালনার সময় ক্রেতা ও বিক্রেতাকে না পাওয়ায় স্থানীয় জনগণের উপস্থিতিতে মাছগুলো জব্দ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী। জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর নির্দেশে অন্যান্য মৎস্য কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।

এদিকে, জেলার সকল উপজেলাতেই অভিযান পরিচালিত হয়েছে। তবে অন্য কোথাও ইলিশ ক্রয়-বিক্রয় বা মজুদের কোনো তথ্য পাওয়া যায়নি বলে মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে।

মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।

সরকারের ঘোষিত এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সম্পদ সংরক্ষণের স্বার্থে সবাইকে আইন মেনে চলতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

গোপালগঞ্জে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান : ১.৭ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

আপডেট সময় : ০৩:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫