ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ ও জনমত যাচাই সভা উখিয়ায় ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পিস্তল-গুলি ও ডুবন্ত নৌকা জব্দ; আটক ৩ ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে বলে বিশ্বাস করেন না ট্রাম্প ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

সিদ্ধিরগঞ্জে গিয়াস উদ্দিনের নির্দেশে ধানের শীষে ভোট চেয়ে ২ নং ওয়ার্ড কৃষকদলের লিফলেট বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

‎আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী লিফলেট বিতরণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের ২নং ওয়ার্ড শাখা।
‎
‎বুধবার ৮ অক্টোবর বিকেলে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মৌচাক মদিনা মসজিদ, মিজমিজি চৌধুরীপাড়া ও মিজমিজি আমজাদ মার্কেট হয়ে ডাম্পিং এর দশ পাইপ এলাকাসহ বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এলাকাজুড়ে প্রচারণা শুরু হলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎
‎সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমানের পরিচালনায় এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎
‎এতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহ্বায়ক তৈয়ম হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক সেন্টু বেপারী, সাবেক সদস্য হাবিবুর রহমান খান, সেলিম মিয়া, ২নং ওয়ার্ড কৃষকদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান, জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক শামীম, দপ্তর সম্পাদক মামুন রহমান ছিদয়, ৩নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, ৪নং ওয়ার্ড কৃষকদলের সহ-সভাপতি খলিল খান, ২নং ওয়ার্ড কৃষকদল নেতা আতিক, আলমগীর, রাতুল ও জনি প্রমুখ।
‎
‎জনগণ এখন পরিবর্তন চায়। তাই ধানের শীষের পক্ষে মানুষের সাড়া উৎসাহজনক। নেতৃবৃন্দ প্রত্যাশা করেন, আসন্ন নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের নেতৃত্বে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে অবস্থান নেবে।
‎
‎এ সময় এলাকার বিভিন্ন স্থানে পথসভা, প্রচারপত্র বিতরণ ও সরাসরি ভোট প্রার্থনার মাধ্যমে প্রচারণা চালানো হয়। স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ এ কার্যক্রমে আগ্রহভরে অংশ নেন এবং অনেকেই ধানের শীষের পক্ষে সমর্থন জানান।
‎
‎সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের আহ্বানে আমরা মাঠে নেমেছি জনগণের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে। ধানের শীষে ভোট দিয়ে দেশপ্রেমিক নেতৃত্বকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
‎
‎সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, ধানের শীষ হচ্ছে স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের মন জয় করতে চাই। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

সিদ্ধিরগঞ্জে গিয়াস উদ্দিনের নির্দেশে ধানের শীষে ভোট চেয়ে ২ নং ওয়ার্ড কৃষকদলের লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৪:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫