ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

টেকনাফে গাঁজাসহ তিন নারী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর এক ঝটিকা অভিযানে ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তিন নারী মাদক কারবারি আটক হয়েছেন।

৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—শাহপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিনগামী একটি নৌযানে যাত্রীবেশে কিছু মাদক কারবারি বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারের চেষ্টা করছে। তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি-এর নির্দেশে কয়েকটি চৌকস টহলদল মোতায়েন করা হয়।

পরিকল্পনা অনুযায়ী সকাল ১১টা ৩০ মিনিটের দিকে জেটিঘাট এলাকায় নজরদারি বাড়ানো হয়। ওই সময় সেন্টমার্টিনগামী তিন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবির নারী সদস্যরা তাদের দেহ তল্লাশি করেন। তল্লাশিতে দেখা যায়, তাদের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা রয়েছে গাঁজা। পরে মোট ৩.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার তিন নারী হলেন—রুবায়দা (১৮), পিতা আজু মিয়া, সেন্টমার্টিন ফাতেমা খাতুন (২০), পিতা মৃত দোস মাহমুদ, সেন্টমার্টিন সারমিন (১৮), পিতা মো. জাফর, মাঠপাড়া, টেকনাফ।এ ঘটনায় পলাতক রয়েছেন—আলী হোসেন, সেন্টমার্টিনের বাসিন্দা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন,“সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক চোরাচালানে জড়িত কোনো ব্যক্তিকেই ছাড় দেওয়া হবে না।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে গাঁজাসহ তিন নারী আটক

আপডেট সময় : ০৯:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫