ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর সাংবাদিক সোনালীর পাশে থেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে সেবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের সেনসিটাইজেশন কর্মশালা রামুতে র‌্যাবের অভিযানে গোয়ালঘর থেকে বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা রংপুরে শিশু নির্যাতনের প্রতিবাদ করায় নারীকে হত্যার উদ্দেশ্য হামলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন,নতুন কমিটি গঠন

টেকনাফে ঢাকাগামী বাসে লুকিয়ে ইয়াবা পাচার, এক যাত্রী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ প্রশিক্ষিত কুকুর ‘বার্লিন’-এর তৎপরতায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দমদমিয়া চেকপোস্ট এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে ঢাকাগামী ইউরো কোচ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৩২৪) নিয়মিত তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশির এক পর্যায়ে মাদক শনাক্তকরণে দক্ষ কে-নাইন (K-9) ডগ ‘বার্লিন’ একজন যাত্রীর প্রতি বারবার সংকেত দেয়। তার আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা বিস্তারিত তল্লাশি চালিয়ে তার কাছ থেকে লুকানো অবস্থায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আটক ব্যক্তির নাম মো. সানি হোসেন (৪০)। তাঁর বাড়ি বরগুনার বেতাগী থানার দেশান্তরকাঠি গ্রামে।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দ করা ইয়াবাসহ তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, “দেশের সীমান্তে মাদক প্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে আমাদের অভিযান আরও জোরদার হবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা

টেকনাফে ঢাকাগামী বাসে লুকিয়ে ইয়াবা পাচার, এক যাত্রী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫