ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পুলিশের অভিযানে বেনাপোলে বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান ডিসির প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে ৫ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৫০৭ বার পড়া হয়েছে

‎আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০২৫) রাতে কদমতলী উত্তরপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

‎রবিবার (১২ অক্টোবর ২০২৫) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিনুর আলম।

‎অভিযানের নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই (নিঃ) মাসুম বিল্লাহ। এ সময় তার সঙ্গে ছিলেন এ এসআই (নিঃ) গৌরাঙ্গ মন্ডল ও কনস্টেবল মাসুদ রানাসহ একটি পুলিশ ফোর্স।

‎পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কদমতলী উত্তরপাড়ার আয়াত গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পাশে শাহ আলমের পিতার দোকানের সামনে এক ব্যক্তি দেশীয় চোলাই মদ বিক্রি করছিল। রাত ১১টা ১৫ মিনিটে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃত আসামির নাম ফরিদ (৫৫), পিতা মৃত সুত ছনু মিয়া, গাছতলা ঘাট, থানা—তৈরব, জেলা—কিশোরগঞ্জ। বর্তমানে তিনি কদমতলী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

‎তল্লাশিকালে তার হ্যান্ডব্যাগ থেকে ৫টি প্লাস্টিক বোতলে দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১ লিটার করে মদ ছিল, যার মোট মূল্য প্রায় ৫ হাজার টাকা।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে সে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় চোলাই মদ বিক্রি করে আসছিল। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ধারার ২৪(ক) অনুযায়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিনুর আলম আলোকিত কাগজ কে জানান, মাদকবিরোধী অভিযান আমাদের পুলিশের অগ্রাধিকার। সমাজ থেকে মাদক নির্মূল করাই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের অভিযান নিয়মিত চলবে। যারা মাদক ব্যবসায় জড়িত, তাদেরকে আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষকে মাদক থেকে দূরে রাখা আমাদের প্রধান দায়িত্ব। গ্রেপ্তারকৃত ফরিদকে রবিবার (১২ অক্টোবর ২০২৫) আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

সিদ্ধিরগঞ্জে ৫ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫