ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১ রামগড়ে ৪৫৬পরিবার পেলো ফ্যামিলি কার্ড তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ টেকনাফে র‌্যাবের অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন: শোকের ছায়া নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে কুমিলার বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী: পেশাদারিত্ব সাংবাদিকতার মূল শক্তি

সিদ্ধিরগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

‎আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ সুজন (২৭)। তিনি নড়িয়া, শরীয়তপুর জেলার চরআট্টা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে স্থায়ীভাবে সিদ্ধিরগঞ্জের আল আমিন নগর এলাকায় বসবাস করেন।

‎রবিবার, ১২ অক্টোবর ২০২৫, সকালে সিদ্ধিরগঞ্জ থানার কিলো-৩ ডিউটি কালে সড়কে অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ ওয়ালি উল্লাহ, সঙ্গী অফিসার এএসআই (নিঃ) সাইফুল ইসলাম এবং কনস্টেবল মোশলেছুর রহমান (কন/১১৭৯) ও কনস্টেবল শামিম (কন/১৩৪৯)। পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে, সুজনকে আটক করা হয়। অপর আসামি পালিয়ে যায়, যাকে পরে পাগলাবাড়ী, সিদ্ধিরগঞ্জ এলাকায় খোঁজা হয়েছে।

‎গ্রেফতারকালে সুজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। মোট ওজন ২ গ্রাম, আনুমানিক মূল্য ৬,০০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সুজন এসব মাদক দেশের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জে বিক্রি করত। পুলিশের অভিযানে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮” এর ৩৬(১)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, আমাদের লক্ষ্য মাদক নির্মূল করা। এই অভিযানে সফল হওয়ায় থানার কর্মকর্তা ও ফোর্সকে ধন্যবাদ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎গ্রেফতারকৃত আসামিকে আজ রবিবার, ১২ অক্টোবর ২০২৫, আদালতে পাঠানো হয়েছে ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন, বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা

সিদ্ধিরগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫