ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান গাজীপুরে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন, সালাহউদ্দিন আম্মার নেতৃত্বে কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার নেত্রকোনায় ১২ বছরের শিশুকে ধর্ষণের মামলায় শিক্ষককে মৃত্যুদণ্ড মিরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ বিএনপি নেতার উদ্যোগ সুন্দরবনে পর্যটক মৃত্যুর পর তিন দিনের ভ্রমণ অনুমতি বন্ধ জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী সাভারের বন্ধ ট্যানারিগুলো চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ভিবিডি চট্টগ্রাম জেলার সেরেনিটি স্টেপস কর্মশালা সম্পন্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

মুহিবুল হাসান রাফি,চট্টগ্রাম: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলা “সেরেনিটি স্টেপস” শীর্ষক একটি সচেতনতা ও মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা আয়োজন করে।

১২ অক্টোবর নগরীস্থ চেরাগী পাহাড় প্বার্শস্থ চট্টগ্রাম একাডেমিতে অনুষ্ঠিত হয় এই আয়োজনে।এতে প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জারিন মুশতারী, ইনটার্ন সাইকোলজিস্ট, সেরেনিটি পিএসএস সেন্টার & চট্টগ্রাম ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার।অংশগ্রহণকারীরা মানসিক স্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় কৌশল, আত্মচিন্তা ও সহানুভূতিশীল যোগাযোগের বিষয়ে প্রশিক্ষণ নেন।

এই আয়োজনের মাধ্যমে ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলা তরুণ সমাজের মধ্যে মানসিক সুস্থতা ও ইতিবাচক চিন্তাধারার গুরুত্ব তুলে ধরে। অংশগ্রহণকারীরা সৃজনশীল কর্মকাণ্ড, মুক্ত আলোচনা ও ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে মানসিক প্রশান্তি অর্জনের উপায় খুঁজে পান। আয়োজনটির মূল বার্তা ছিল “মানসিক শান্তিই সর্বোচ্চ সম্পদ,” যা তরুণ প্রজন্মকে মানসিক স্বাস্থ্যকে জীবনের অগ্রাধিকারে রাখার অনুপ্রেরণা জোগায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিবিডি চট্টগ্রাম জেলার বোর্ড সদস্যবৃন্দ জয়নাল আবেদীন, আনিকা তাবাসসুম এবং ইকরামুল ইসলাম চৌধুরী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ভিবিডি চট্টগ্রাম জেলার সেরেনিটি স্টেপস কর্মশালা সম্পন্ন

আপডেট সময় : ০১:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫