ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার এখন ওমরজাই, বোলার রশিদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশকে হোয়াইটওয়াশের পর আবার ওয়ানডের বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান । আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছেন তিনি।

নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে একেবারেই নিষ্প্রভ ছিল বাংলাদেশ। ৩ ম্যাচেই হার, কোনো ম্যাচেই ব্যাটিং করতে পারেনি পুরো ৫০ ওভার। শেষ ম্যাচে অলআউট হয়েছে মাত্র ৯৩ রানে।

এই সিরিজে আফগানদের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন রশিদ খান। একটি পাঁচ উইকেটসহ সিরিজে নিয়েছেন মোট ১১ উইকেট। এই সাফল্য তাকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর বোলারের জায়গায় তুলে দিয়েছে। পাঁচ ধাপ এগিয়ে রশিদের এখন রেটিং পয়েন্ট ৭১০।

তার এই উত্থানে এক ধাপ করে পিছিয়েছেন কেশভ মহারাজ (২), মহেশ থিকশানা (৩), জফরা আর্চার (৪), কুলদীপ যাদব (৫) ও বার্নার্ড স্কোলজ (৬)।

এদিকে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও নতুন শীর্ষে আফগানিস্তান। আজমতউল্লাহ ওমরজাই এক ধাপ এগিয়ে হয়েছেন এক নম্বর অলরাউন্ডার। ৩ ম্যাচে ৬০ রান ও বল হাতে ৭ উইকেট পাওয়া এই ক্রিকেটারের রেটিং পয়েন্ট এখন ৩৩৪। তার উত্থানে দুইয়ে নেমে গেছেন সিকান্দার রাজা।

বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচে ৭১ গড়ে ২১৩ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। সর্বোচ্চ ৯৫ রানের ইনিংস খেলা এই ব্যাটার ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন দুই নম্বরে। শীর্ষে আগের মতোই রয়েছেন ভারতের শুভমান গিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার এখন ওমরজাই, বোলার রশিদ

আপডেট সময় : ০৭:২১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫