ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করেন মোছাঃ ফারজানা ইয়াসমিন সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সারা দেশের ন্যায় রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার- স্বীকারোক্তিমূলক জবানবন্দি ক্সবাজারের ডুলাহাজারা থেকে নারায়ণগঞ্জে একযোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জে রেললাইনের পাশে অভিযান: চার মাদককারবারি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ শনিবার (১৮ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে চারজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরে স্থানীয় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের হেফাজত থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, অভিযান রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ২নং রেলগেইটস্থ রেলওয়ে সুপার মার্কেটের পূর্ব পাশে, উকিলপাড়া জামে মসজিদের পিছনে এবং রেললাইনের পাশে পায়ে হাঁটা রাস্তায় পরিচালিত হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন মোঃ শাকিল (২৯), মোঃ সুমন (২৯), মোঃ শামীম ওরফে ক্যাইলা (২৮) এবং পাখি বেগম (৪৪)। প্রত্যেকের স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, চারজনের কাছ থেকে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক বাজার মূল্য ১০,৫০০ টাকা) এবং ১৫০ পুরিয়া গাঁজা (ওজন ৫০০ গ্রাম, আনুমানিক বাজার মূল্য ১০,০০০ টাকা) উদ্ধার করা হয়েছে।

ওসি নাসির উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) চারজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ

নারায়ণগঞ্জে রেললাইনের পাশে অভিযান: চার মাদককারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫