ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি উখিয়ায় ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার, পাচারচক্রের ৩ সদস্য পলাতক বরুড়া সরকারি হাসপাতালে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান—রোগীদের সেবায় মানবিক উদ্যোগ এমপি মান্নানের নির্দেশে শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করলেন বিএনপি নেতারা পাম্প সচল থাকায় আশরাফুজ্জামানকে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞ প্রকার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন চরম যাত্রীসংকটে যশোর ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা ফতুল্লা মডেল থানা আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক মো: রায়হান কবির বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার

টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযান, ৬ জিম্মি মুক্ত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, টেকনাফ : কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে ছয়জন জিম্মিকে মুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন পাচারকারীকে আটক করা হয়। পাচারকারীদের আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন–২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, মঙ্গলবার ভোরে রাজারছড়া করাচিপাড়া এলাকার পাহাড়ে অভিযান চালানো হয়। পাচারকারীরা টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা পাহাড় ঘিরে ফেলে। প্রায় ছয় ঘণ্টাব্যাপী অভিযানে পাচারকারীদের ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়।

তিনি বলেন, অভিযানে পাচারকারীদের হাতে বন্দী ছয়জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একজন পাচারকারীকে আটক করা হয়েছে। অভিযান শেষে পাচারকারীদের আস্তানা থেকে তিনটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি ও দুটি দেশীয় চাকু উদ্ধার করা হয়।

বিজিবির কর্মকর্তারা জানান, মালয়েশিয়া ও থাইল্যান্ডে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে পাচারকারীরা এসব মানুষকে পাহাড়ে আটকে রেখেছিল। পরে তাঁদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হচ্ছিল। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, স্থানীয় কিছু দালাল তাঁদের মাথাপিছু ৪০ হাজার টাকায় পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়।

আটক পাচারকারীর নাম মো. রুবেল (২১)। তাঁর বাড়ি টেকনাফের করাচিপাড়া লেঙ্গুরবিল এলাকায়।
অভিযানে জড়িত অন্য পাচারকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “মানবতা ও দেশের নিরাপত্তার স্বার্থে কোনো পাচারকারীকে ছাড় দেওয়া হবে না। টেকনাফ সীমান্তে অবৈধ কার্যকলাপ দমনে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।”আটক পাচারকারী ও উদ্ধার করা আলামত টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি

টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযান, ৬ জিম্মি মুক্ত

আপডেট সময় : ১১:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫