ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি নজরুলের জামিন মেলেনি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি আলোচনার মাধ্যমে বিশ্বে শান্তি ফেরানোর আহ্বান শফিকুর রহমানের সোবহানার রেকর্ড সেঞ্চুরির দিন অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হার বাংলাদেশের হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহ বন্ধ করায় ৫ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী বাল্যবিবাহ ও বৈষম্য রোধে কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার যশোরের শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিল উপজেলা বিএনপির

টেকনাফে সশস্ত্র দুর্বৃত্তদের কবল থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও অটোরিকশা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ: টেকনাফে সশস্ত্র দুর্বৃত্তদের কবল থেকে এক বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি ও তাঁর অপহৃত অটোরিকশা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, গত ১৮ অক্টোবর রাত ৮টা ৪০ মিনিটের দিকে টেকনাফ সদর উপজেলার কচ্ছপিয়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় টহল দলটি আতঙ্কগ্রস্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পায়। কাছে গেলে তিনি আশ্রয় প্রার্থনা করেন এবং জানান, সশস্ত্র দুর্বৃত্তরা জীবননাশের হুমকি দিয়ে তাঁর কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, ব্যক্তিগত মালামাল ও অটোরিকশা ছিনিয়ে নিয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। পরে তাঁরা ভুক্তভোগীকে নিরাপদ স্থানে নিয়ে যান এবং তাঁর পরিচয় নিশ্চিত করেন। উদ্ধারকৃত ব্যক্তি আব্দুল্লাহ (২১), পিতা মো. রুহুল আমিন, কানকার ডিল, টেকনাফ এলাকার বাসিন্দা। তিনি ‘ড্রাইপ্যাড’ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার পর বিজিবি দীর্ঘ সময় ধরে পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালায় এবং শেষে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে দুর্বৃত্তদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত অটোরিকশা ও ভুক্তভোগীকে পরবর্তীতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে টেকনাফ মডেল থানার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,

“সীমান্তাঞ্চলে রাষ্ট্রের সার্বভৌমত্ব সংরক্ষণ ও জননিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। এই কার্যক্রম স্থানীয় জনমনে গভীর আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি নজরুলের জামিন মেলেনি

টেকনাফে সশস্ত্র দুর্বৃত্তদের কবল থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও অটোরিকশা উদ্ধার

আপডেট সময় : ০৬:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫