ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান বালিয়াকান্দি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আতিক-সাধারণ সম্পাদক লিটন কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন রোমে ইসরাইল-লেবানন বৈঠক অক্টোবর পর্যন্ত স্থগিত আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা ছবক প্রদান বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রবাসী ছেলে আইয়ুব আলী গাজী

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান : টেকনাফ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর বুধবার বিকেল ৩টায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি নুরুল হোসাইন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ রহমানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন। এ সময় বক্তব্য রাখেন সাবেকুন্নেহার বেবী, সাদ্দাম হোসেন সাজ্জাদ, সাব্বির আহমদ, মোজাম্মেল হক, ইমান হোসাইন, আনোয়ার হোসেন ও সালাউদ্দিন কামরুল ইসলাম প্রমুখ।

সভায় সভাপতি নুরুল হোসাইন বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতাও কামনা করেন।

সাধারণ সম্পাদক ফরহাদ রহমান বলেন, “প্রেসক্লাব হচ্ছে সাংবাদিকদের অভিন্ন প্ল্যাটফর্ম। আমাদের ব্যক্তিগত মতভেদ নয়, পেশাগত ঐক্যই হোক সবচেয়ে বড় শক্তি। টেকনাফে যারা মাঠে কাজ করছেন, তাঁদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে টেকনাফের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে চাই।”

সভায় প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম পরিকল্পনা, নতুন সদস্য অন্তর্ভুক্তি ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত:সদস্যদের আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রেসক্লাবের নীতি, শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে কয়েকজন সদস্যের সদস্যপদ বাতিল করা হলো।

এছাড়া, ভবিষ্যতে প্রেসক্লাবের ভাবমূর্তি রক্ষার্থে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নীতিগত সিদ্ধান্তও গৃহীত হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫