ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর সাংবাদিক সোনালীর পাশে থেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে সেবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের সেনসিটাইজেশন কর্মশালা রামুতে র‌্যাবের অভিযানে গোয়ালঘর থেকে বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা রংপুরে শিশু নির্যাতনের প্রতিবাদ করায় নারীকে হত্যার উদ্দেশ্য হামলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন,নতুন কমিটি গঠন

টেকনাফে পুলিশের অভিযানে অপহৃত কিশোর উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান:কক্সবাজারের টেকনাফে পুলিশের সাঁড়াশি অভিযানে অপহৃত এক কিশোরকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) রাতে হ্নীলা ইউনিয়নের মোচনী রেজিস্টার্ড ক্যাম্পসংলগ্ন দুর্গম পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কিশোরের নাম মো. রিয়াজ উদ্দিন (১৫)। তিনি দক্ষিণ হ্নীলার পশ্চিম লেদা এলাকার আবদুর রশিদের ছেলে।

রিয়াজের বাবা আবদুর রশিদ জানান, ২১ অক্টোবর সকাল ১১টার দিকে রিয়াজ টমটম চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। কিছুক্ষণ পর অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানায়, তাঁর ছেলে তাদের হেফাজতে রয়েছে এবং জীবিত ফেরত পেতে হলে ১২ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। মুক্তিপণ না দিলে ছেলেকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

খবর পেয়ে কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন এর নির্দেশে ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) নাজমুল হকের নেতৃত্বে একটি বিশেষ দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে বুধবার রাত সাড়ে ৭টার দিকে হ্নীলা এলাকার দুর্গম পাহাড় থেকে রিয়াজকে জীবিত উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, “অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা

টেকনাফে পুলিশের অভিযানে অপহৃত কিশোর উদ্ধার

আপডেট সময় : ০৪:১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫