ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর সাংবাদিক সোনালীর পাশে থেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে সেবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের সেনসিটাইজেশন কর্মশালা রামুতে র‌্যাবের অভিযানে গোয়ালঘর থেকে বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা রংপুরে শিশু নির্যাতনের প্রতিবাদ করায় নারীকে হত্যার উদ্দেশ্য হামলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন,নতুন কমিটি গঠন

টেকনাফ কোস্টগার্ডের অভিযান : নারী ও শিশুসহ ৪৪ জন উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান : কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৪৪ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) ভোররাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড বাহারছড়া এলাকার পিনিস ভাঙ্গা পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ৪৪ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তিরা জানান, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর প্রতিশ্রুতি দেয়। পরে তাদের পাহাড়ে গোপন স্থানে আটক রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়।

কোস্ট গার্ড জানায়, পাচারকারীরা অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান,

“মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা

টেকনাফ কোস্টগার্ডের অভিযান : নারী ও শিশুসহ ৪৪ জন উদ্ধার

আপডেট সময় : ০৭:২০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫