ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সানা খান ও মুফতি আনাসের জীবন নিয়ে দর্শকদের আলোচনা চট্টগ্রামে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের অভিযোগ সিবিআই কর্মকর্তার চরিত্রে সাই পল্লবীর নতুন লুক প্রকাশ্যে হাতিরঝিলের পানি গোলাপি: বুয়েটের বিশেষজ্ঞদের পরীক্ষা শুরু মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নেটওয়ার্কে বিভ্রাট, ক্যাম্পাস বন্ধ আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন দশম সাফ শিরোপা জিতে ইতিহাস গড়ল ভারত, পাকিস্তানকে হারাল ২-১ গোলে আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর, সাংবাদিককে হেনস্তা জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল টুঙ্গিপাড়া থানায় হামলা ও এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা

টেকনাফে বিজিবি–র‌্যাবের সাঁড়াশি অভিযান  ইয়াবাসহ দুই পাচারকারী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাবের যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে মোবাইল ফোন – ২টি জব্দ করা হয়েছে। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১ নভেম্বর) গভীর রাতে টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় হাবিরপাড়া এলাকায় সাত ঘণ্টার অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও র‌্যাব–১৫ এর সদস্যরা। অভিযানে মাদক পাচারকারী মো. শাকেরের বাড়ির টয়লেটের ভেতর অভিনব কৌশলে লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।

অভিযান চলাকালে মো. শাকের (৪০) ও মো. জাকির (৩৫) নামের দুই পাচারকারীকে আটক করা হয়। তবে তাদের সহযোগী দুই–তিনজন পাচারকারী পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচার করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকসহ তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,

“বিজিবি ও র‌্যাবের এই যৌথ অভিযানের সফলতা প্রমাণ করে আমরা মাদকের বিরুদ্ধে আপসহীন। সীমান্ত সুরক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতিতে আমরা অটল।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সানা খান ও মুফতি আনাসের জীবন নিয়ে দর্শকদের আলোচনা

টেকনাফে বিজিবি–র‌্যাবের সাঁড়াশি অভিযান  ইয়াবাসহ দুই পাচারকারী আটক

আপডেট সময় : ০৫:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫