ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ ২৩ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির যশোর খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, সাড়ে ৮ ভরি স্বর্ণ ও শটগান উদ্ধার অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে প্রশাসনের জরুরি নির্দেশনা, ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পানিবন্দি লাখো মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানালেন সিদ্দিকুর রহমান উজ্জল চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচার শঙ্কায় নিরাপত্তা জোরদার, পাচার ঠেকাতে ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা

সুনামগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন না পেয়েও ধানের শীষের পক্ষেই কাজ করার প্রত্যয় ব্যক্ত-মাহবুবুর রহমান

সুনামগঞ্জ-১(জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের মনোনয়ন না পেয়ে ও দলের ধানের শীষের প্রার্থীর পক্ষেই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ধানের শীষের মনোনয়সন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রিভারভিউ পার্কে হাজারো জনগণের ভালবাসায় সিক্ত হয়ে তাদের উদ্দ্যেশ্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমি এখনো বিশ্বাস করি ফাইন্যাল মনোনয়নের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আবারো আমার অতীত আন্দোলনে সংগ্রামের কর্মকান্ড বিবেচনা করবেন জনগনের দোয়া ও ভালবাসা থাকলে আমি শেষ পর্যন্ত চেষ্ঠা করে যাবো। তার মানে এই না যে, আমি ধানের শীষের বিপক্ষে চলে যাবো। আমি ধানের শীষের লোক, আমি জীবনে কখনো ধানের শীষের বাইরে যাইনি, ভবিষ্যতে ও যাবো না। এর আগে ঢাকা থেকে ছুটে এসে জনগণের কাছে পৌছান তিনি। এ সময় তিনি জনগণের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সে ভালবাসার মূল্য আমি কোনদিন আমার রক্ত দিয়েও শোধ করতে পারবো না। আমি আজকে প্রাথমিকভাবে মনোনয়ন বঞ্চিত তারপরেও আপনারা যে ভালবাসায় আমাকে সিক্ত করেছেন আমি সারজীবন আমার সর্বস্ব দিয়ে আপনাদের এই ভালবাসা ধরে রাখব। আমি সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে থাকব। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, আজিজুর রহমান আজিজ, আজাদ হোসেন বাবলু,সদস্য নূরে আলম ফরাজী, যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

সুনামগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন না পেয়েও ধানের শীষের পক্ষেই কাজ করার প্রত্যয় ব্যক্ত-মাহবুবুর রহমান

আপডেট সময় : ০৮:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫