ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো মন্দ মিলিয়ে দায়িত্বের দেড় বছর শেষ হলো: পররাষ্ট্র উপদেষ্টা টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার বরুড়ায় আলো পাঠাগার কর্তৃক ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে নারীর মরদেহ, সেপটিক ট্যাংক থেকে উদ্ধার মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা শপথ অনুষ্ঠানে থাকছেন ১২শ দেশি-বিদেশি অতিথি টেকনাফে প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা উদ্ধার চালক আটক বিয়ের প্রলোভনেশারীরিক সম্পর্ক ও পর্নোগ্রাফির মামলায় চার্জশিট

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: সিএনজিসহ ১০ হাজার ইয়াবা জব্দ আটক – ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান: কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে সিএনজিসহ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল টেকনাফ থানার কেরুনতলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা উদ্ধার এবং এক মাদক পাচারকারীকে সিএনজিসহ আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা ইয়াবা, সিএনজি ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সূত্রে জানা গেছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে কোস্ট গার্ডের এ তৎপরতা অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: সিএনজিসহ ১০ হাজার ইয়াবা জব্দ আটক – ১

আপডেট সময় : ০১:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫