ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোমে ইসরাইল-লেবানন বৈঠক অক্টোবর পর্যন্ত স্থগিত আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা ছবক প্রদান বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রবাসী ছেলে আইয়ুব আলী গাজী নারায়ণগঞ্জের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপি হাবিবুরের কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ

রূপগঞ্জে র‍্যাবের মাদকবিরোধী অভিযান, দুই সহোদরের বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৩৪৯ বার পড়া হয়েছে

রিপোর্টার মোঃ হারুন মিয়া:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। এ সময় তাদের বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রূপগঞ্জ থানাধীন ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার একটি বসতবাড়ি থেকে মো. নিঘুম (৩০) ও মো. ইমন (২৮) নামের দুই সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাদের হেফাজত থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত দুই ভাই মৃত আনোয়ার আলীর ছেলে ও মোসা. আয়েশা বেগমের সন্তান। তাদের বাড়ি রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও মধ্যপাড়া গ্রামে। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রোমে ইসরাইল-লেবানন বৈঠক অক্টোবর পর্যন্ত স্থগিত

রূপগঞ্জে র‍্যাবের মাদকবিরোধী অভিযান, দুই সহোদরের বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার

আপডেট সময় : ০৭:২৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬