ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাস ভাড়া ক্ষেত্র বিশেষে কমও নেওয়া হচ্ছে: মহাখালী ঘুরে বললেন সড়কমন্ত্রী গাজীপুরে গাছা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ওষুধে মশা মরছে না, অতিষ্ঠ যশোর পৌরবাসী ! যশোরে শংকরপুর পারিবারিক কলহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই জখম; অবস্থা আশঙ্কাজনক বরুড়ায় গাজী ওয়াহিদুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফতুল্লা স্টেডিয়ামে জাতীয়তাবাদী বাউল দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গজারিয়ায় পরিত্যক্ত অবস্থায় শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার ‎সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান ,এক সপ্তাহে ১৪০ আসামি গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার

নারায়ণগঞ্জ-৩: আসনে আজহারুল ইসলাম মান্নানের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সমর্থনে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ড পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

‎উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সজিব। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপিকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তাঁর বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায় থেকে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।তিনি নির্বাচনী আন্দোলনকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মনিরুল ইসলাম রবি, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি। তিনি বলেন, এ নির্বাচনে সকল স্তরের নেতা-কর্মীকে একত্রিত হয়ে প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষায়, গণতন্ত্রের জন্য আমাদের সকলকে মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে। আজহারুল ইসলাম মান্নানকে সমর্থন করা আমাদের জন্য এক জাতীয় দায়িত্ব।

‎উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মোঃ মনির হোসেন। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলন জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

‎বক্তারা আরও বলেন, নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করতে তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করা অপরিহার্য। প্রতিটি ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

‎উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জিএম সুমন মুন্সী, সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, মোহাম্মদ ডালিম, সদস্য, সোনারগাঁ থানা বিএনপি; মোঃ হারুন রশীদ মিঠু, সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা যুবদল;মোঃ সেলিম, প্রচার সম্পাদক, সোনারগাঁ থানা বিএনপি;মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল,মোহাম্মদ জাকির হোসেন সহ সংগঠনিক সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা। পুরো উঠান বৈঠকটি সৌজন্যে আয়োজন করে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, সিদ্ধিরগঞ্জ থানা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাস ভাড়া ক্ষেত্র বিশেষে কমও নেওয়া হচ্ছে: মহাখালী ঘুরে বললেন সড়কমন্ত্রী

নারায়ণগঞ্জ-৩: আসনে আজহারুল ইসলাম মান্নানের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬