ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাস ভাড়া ক্ষেত্র বিশেষে কমও নেওয়া হচ্ছে: মহাখালী ঘুরে বললেন সড়কমন্ত্রী গাজীপুরে গাছা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ওষুধে মশা মরছে না, অতিষ্ঠ যশোর পৌরবাসী ! যশোরে শংকরপুর পারিবারিক কলহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই জখম; অবস্থা আশঙ্কাজনক বরুড়ায় গাজী ওয়াহিদুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফতুল্লা স্টেডিয়ামে জাতীয়তাবাদী বাউল দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গজারিয়ায় পরিত্যক্ত অবস্থায় শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার ‎সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান ,এক সপ্তাহে ১৪০ আসামি গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার

টেকনাফে নামাজরত শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা,পুত্রবধূ আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নামাজরত অবস্থায় শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূর বিরুদ্ধে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের মাঠপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নারী হলেন মনোয়ারা বেগম মনু (৪৫)। তিনি জাহাজপুরা, মাঠপাড়া এলাকার বাসিন্দা এবং তার স্বামী মোহাম্মদ রফিক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম নিজ ঘরের ভেতরে নামাজ আদায় করছিলেন। এ সময় তার পুত্রবধূ ছেনুয়ারা বেগম (২৬) ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। অভিযুক্ত ছেনুয়ারা বেগমের স্বামী মোহাম্মদ ইদ্রিস। তার বাড়ি উনচিপ্রাং ক্যাম্প এলাকায়। পারিবারিক সূত্র জানায়, প্রায় দুই মাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স সম্পন্ন হয়। ডিভোর্স-পরবর্তী পারিবারিক বিরোধ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। আহত অবস্থায় মনোয়ারা বেগমকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টেকনাফ থানার আওতাধীন বাহারছড়া তদন্ত ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার। ঘটনার পরপরই অভিযুক্ত ছেনুয়ারা বেগমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক বিরোধের তথ্য মিলেছে বলে জানিয়েছে পুলিশ। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাস ভাড়া ক্ষেত্র বিশেষে কমও নেওয়া হচ্ছে: মহাখালী ঘুরে বললেন সড়কমন্ত্রী

টেকনাফে নামাজরত শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা,পুত্রবধূ আটক

আপডেট সময় : ১১:০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬