ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো মন্দ মিলিয়ে দায়িত্বের দেড় বছর শেষ হলো: পররাষ্ট্র উপদেষ্টা টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার বরুড়ায় আলো পাঠাগার কর্তৃক ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে নারীর মরদেহ, সেপটিক ট্যাংক থেকে উদ্ধার মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা শপথ অনুষ্ঠানে থাকছেন ১২শ দেশি-বিদেশি অতিথি টেকনাফে প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা উদ্ধার চালক আটক বিয়ের প্রলোভনেশারীরিক সম্পর্ক ও পর্নোগ্রাফির মামলায় চার্জশিট

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে সম্পূর্ণ প্রস্তুত ২ বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি বলেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তিনি আরও জানান, নির্বাচন পরিচালনায় সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের জারি করা সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করছে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ ইতোমধ্যে পূর্ণমাত্রায় মোতায়েন হয়েছে। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখে সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় এবং সীমান্তবর্তী ৬১টি উপজেলায় এককভাবে বিজিবি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছে। এছাড়া ঝুঁকি বিবেচনায় দেশের ৩০০টি সংসদীয় আসনেই মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে বিজিবির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সকল ধরনের অপরাধ দমনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ড্রোন, বডি অন ক্যামেরা, নাইট ভিশন ও থার্মাল ইমেজার, রাডার, ডগ স্কোয়াডসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এদিকে সীমান্তবর্তী নাফ নদীতে নৌ-টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে, যাতে ভোটাররা নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোট কেন্দ্রে যেতে পারেন। সীমান্তে যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। সংবাদ সম্মেলনে বিজিবি আশাবাদ ব্যক্ত করে জানায়, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে সম্পূর্ণ প্রস্তুত ২ বিজিবি

আপডেট সময় : ০২:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬