চাঁদপুর-২ (মতলব উত্তর -দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে প্রচারণা চালিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সংস্কার বিষয়ক কমিটি বিশেষজ্ঞ প্যানেলের সদস্য ও বিএনপি চাঁদপুর জেলা কমিটি সদস্য প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম। মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের এনায়েত নগর সাহেব বাজারে গণসংযোগ শুরু করে বিভিন্ন ব্যবসায়ী, যানবাহনের চালক ও পথচারীদের মাঝ ধানের শীষের ভোট চান। প্রচারণাকালে এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল মুন্না ঢালী, ক্রীড়া সংগঠক মেজবাহ উদ্দিন মেজু, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক তৌফিক আজিম মিশু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, বিএনপি নেতা সোবহান সরকার, জিসান সরকার’সহ নেতা-কর্মীরা এলাকাবাসীর হাতে ধানের শীষের লিফলেট বিতরণ করেন প্রচারণাকালে সরকার ডাঃ মাহবুব আহমেদ শামীম বলেন, “ধানের শীষের প্রতি মানুষের আস্থা রয়েছে। এই আস্থা প্রকাশ করার জন্য উচ্ছ্বসিত মানুষ। কারণ, এখানে ব্যক্তিটা বিষয়বস্তু নয়, এটি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা, এইটা আল্লাহ প্রদত্ত মার্কা। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতিয়ার হিসেবে আসবে ধানের শীষ।”তিনি আরও বলেন, “এই মার্কাকে মানুষ ভালোবাসে। এই ভালোবাসার প্রতিফলন আপনারা এই জনজোয়ারের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন। চারদিক থেকে, ঘরবাড়ি থেকে লোকজন বেরিয়ে আসতেছে। ১৮ বছরের বন্দি জীবন থেকে তারা মুক্ত, তারা এই স্বাদটা নিতে চায়।”
মনিরুল ইসলাম মনির (নিজস্ব প্রতিবেদক) 





















