ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক) সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরনি অভিযান, হেরোইনসহ ৭ আসামী গ্রেফতার জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী স্ত্রীকে নৃশংসভাবে হত্যা: স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন পটিয়ায় রেলওয়ের কাঁচাবাজার দখলের অভিযোগ: ইউএনওর সরেজমিন পরিদর্শন, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ মতলব উত্তরে ঘনিয়ারপাড়ে জমজমাট বৈশাখী মেলা  অটোমেটেড ভূমি সেবা সিস্টেম মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সাংবাদিক সাইফীর উপর দেলোয়ার কর্তৃক হামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল: টেকনাফ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর লম্বরী এলাকায় একটি পাঠাগারের গাছ জোরপূর্বক কেটে নেওয়ার সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী-এর ওপর হামলা, মোবাইল ভাঙচুর ও হেনস্তার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর অভিযোগ, ৪ মার্চ বুধবার দুপুরের দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা ও শীর্ষ মাদক কারবারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্মের মূলহোতা দেলোয়ার এর নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিক সাইফুল ইসলাম সাইফীর মোবাইল ভাংচুর, হেনস্তা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিও ধারণে বাধা দেওয়া ও একপর্যায়ে সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলা হয় এবং তাকে প্রাণ নাশের হুমকি দুমকি দেওয়া হয়।

এ ঘটনায় সাংবাদিক সমাজ ও এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়ে বলেন, পাঠাগারের সম্পদ নষ্ট করা ও দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক)

সাংবাদিক সাইফীর উপর দেলোয়ার কর্তৃক হামলা

আপডেট সময় : ১০:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬