ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক) সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরনি অভিযান, হেরোইনসহ ৭ আসামী গ্রেফতার জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী স্ত্রীকে নৃশংসভাবে হত্যা: স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন পটিয়ায় রেলওয়ের কাঁচাবাজার দখলের অভিযোগ: ইউএনওর সরেজমিন পরিদর্শন, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ মতলব উত্তরে ঘনিয়ারপাড়ে জমজমাট বৈশাখী মেলা  অটোমেটেড ভূমি সেবা সিস্টেম মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

দুমকি উপজেলায় নিতাই চন্দ্র নামের এক তরুণ ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, নিতাই চন্দ্র নামের এক তরুণ ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর চরবয়রা গ্রামের তালতলী বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।​জানা যায়, বিকেলে তালতলী বাজারে নিজের দোকানে থাকাকালীন পারিবারিক ঝামেলা নিয়ে প্রতিবেশী শুভাষ চন্দ্র শীলের সঙ্গে নিতাই চন্দ্রের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম হাওলাদার, সাধারণ সম্পাদক জলিল হাওলাদার ও জাবের মাহমুদ লিটনসহ ৩-৪ জন ব্যক্তি রড ও বাঁশের লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অতসী উপমা ঐশী জানান, আহত নিতাই চন্দ্রের মুখে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।​এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে সাধারণ সম্পাদক জলিল হাওলাদার মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, “নিতাই চন্দ্র আমাদের গালাগাল করেছে, এজন্য আমরা তাকে মেরেছি।”

​দুমকি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুজ্জামান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক)

দুমকি উপজেলায় নিতাই চন্দ্র নামের এক তরুণ ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ

আপডেট সময় : ০৮:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬