ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক) সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরনি অভিযান, হেরোইনসহ ৭ আসামী গ্রেফতার জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী স্ত্রীকে নৃশংসভাবে হত্যা: স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন পটিয়ায় রেলওয়ের কাঁচাবাজার দখলের অভিযোগ: ইউএনওর সরেজমিন পরিদর্শন, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ মতলব উত্তরে ঘনিয়ারপাড়ে জমজমাট বৈশাখী মেলা  অটোমেটেড ভূমি সেবা সিস্টেম মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

ফতুল্লায় যুবক বাবুকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

মো: জমির আলী, নারায়ণগঞ্জ: ‎নারায়ণগঞ্জের ফতুল্লায় রিয়াজ উদ্দিন ওরফে বাবু (৩৮) নামে এক যুবক কে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি শাকিল (৩৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

‎র‍্যাব জানায়, বাংলাদেশ আমার অহংকার—এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক আভিযানিক কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে র‍্যাব ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

‎এজাহার সূত্রে জানা যায়, নিহত রিয়াজ উদ্দিন বাবু ফতুল্লা এলাকায় গার্মেন্টসের ঝুট ও ভাঙারির ব্যবসা করতেন। ফতুল্লা থানার পঞ্চবটি মোড়ে ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে গ্রেফতারকৃত শাকিলসহ কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

‎গত ৫ মার্চ ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে বাবুর বন্ধু লিটনকে ফোন করে আসামি সেলিম বাবুকে নিয়ে পঞ্চবটি প্রধান পেট্রোল পাম্পের সামনে আসতে বলে। পরে লিটন বাবুকে সঙ্গে নিয়ে সেখানে যান। কিছুক্ষণ অবস্থান করার পর তারা হেঁটে পঞ্চবটি মোড়ের দিকে রওনা দেন।

‎ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে পঞ্চবটি প্রধান পেট্রোল পাম্প ও পঞ্চবটি মোড়ের মাঝামাঝি নতুন ফ্লাইওভারের নিচে পৌঁছালে শাকিলসহ অজ্ঞাতনামা আরও ১২-১৩ জন ধারালো দেশীয় অস্ত্র—চাপাতি, ছোরা, চাকু, রামদা ও লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা বাবু ও তার বন্ধু লিটনকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

‎পরে স্থানীয় লোকজন ও এক সিএনজি চালক আহত দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

‎ঘটনার পর থেকেই জড়িত আসামিদের গ্রেফতারে ‎র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১ এর সিপিএসসি এবং র‍্যাব-১০ এর একটি যৌথ দল ১৫ মার্চ ২০২৬ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার চকবাজার থানাধীন ঢাকেশ্বরী রোড এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি শাকিল (৩৫) কে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত শাকিলের পিতা কবির হোসেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার লালপুর এলাকায়।

‎গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক)

ফতুল্লায় যুবক বাবুকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬