ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক) সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরনি অভিযান, হেরোইনসহ ৭ আসামী গ্রেফতার জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী স্ত্রীকে নৃশংসভাবে হত্যা: স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন পটিয়ায় রেলওয়ের কাঁচাবাজার দখলের অভিযোগ: ইউএনওর সরেজমিন পরিদর্শন, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ মতলব উত্তরে ঘনিয়ারপাড়ে জমজমাট বৈশাখী মেলা  অটোমেটেড ভূমি সেবা সিস্টেম মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি-মোহাম্মদ রাসেল: কক্সবাজারের টেকনাফে একাধিক মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক কামাল হোসেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়-একাধিক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেন সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া বাজার এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে টেকনাফ মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)তাপস কান্তি দাশ, এএসআই মানষ বড়ুয়া ও এএসআই তুষার দাশের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে তাকে আটক করতে সক্ষম হয়।

ওসি জানান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক)

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

আপডেট সময় : ০৮:৫২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬