ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক) সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরনি অভিযান, হেরোইনসহ ৭ আসামী গ্রেফতার জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী স্ত্রীকে নৃশংসভাবে হত্যা: স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন পটিয়ায় রেলওয়ের কাঁচাবাজার দখলের অভিযোগ: ইউএনওর সরেজমিন পরিদর্শন, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ মতলব উত্তরে ঘনিয়ারপাড়ে জমজমাট বৈশাখী মেলা  অটোমেটেড ভূমি সেবা সিস্টেম মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

গজারিয়ায় পরিত্যক্ত অবস্থায় শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মোঃ জমির আলী: ‎মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গজারিয়া থানাধীন চৌদ্দ কাউনিয়া লঞ্চঘাটের পশ্চিম পাশের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

‎র‍্যাব-১১ সূত্রে জানা যায়, বাংলাদেশ আমার অহংকার এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাস দমন, চাঁদাবাজি প্রতিরোধ, জঙ্গিবাদ নির্মূল, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের সাথে জড়িত আসামিদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযানের মাধ্যমে বাহিনীটি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
‎এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ রাত সাড়ে ৮টার দিকে গজারিয়া থানাধীন মেঘনা নদী সংলগ্ন চৌদ্দ কাউনিয়া লঞ্চঘাট এলাকার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। এ সময় ঝোপঝাড়ের মধ্যে একটি সন্দেহজনক শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে টহল দলটি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে।

‎পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়। পরে ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে একটি শটগান ও ১১ রাউন্ড গুলি রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

‎র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-১১ আরও জানায়, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক)

গজারিয়ায় পরিত্যক্ত অবস্থায় শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট সময় : ১২:২৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬