ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক) সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরনি অভিযান, হেরোইনসহ ৭ আসামী গ্রেফতার জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী স্ত্রীকে নৃশংসভাবে হত্যা: স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন পটিয়ায় রেলওয়ের কাঁচাবাজার দখলের অভিযোগ: ইউএনওর সরেজমিন পরিদর্শন, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ মতলব উত্তরে ঘনিয়ারপাড়ে জমজমাট বৈশাখী মেলা  অটোমেটেড ভূমি সেবা সিস্টেম মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

যশোরে শংকরপুর পারিবারিক কলহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই জখম; অবস্থা আশঙ্কাজনক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শহরের নাজির শংকরপুর হাজারী গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মোস্তাকিন (২৪)। তিনি ওই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিলন শেখের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক বিষয় নিয়ে মোস্তাকিনের সঙ্গে তার আপন ছোট ভাই মোস্তাফিজুর রহমানের (২২) কথা-কাটাকাটি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে মোস্তাফিজুর উত্তেজিত হয়ে বড় ভাই মোস্তাকিনের পেটে ছুরিকাঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আহত মোস্তাকিনের পেটে গভীর ক্ষত হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। রিপোর্ট লেখা পর্যন্ত তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) রাখা হয়েছে।যশোর স্থানীয় খবরএই বিষয়ের ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানায় মুঠোফোনে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, তবে এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইকবাল হোসেন (দলিল লেখক)

যশোরে শংকরপুর পারিবারিক কলহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই জখম; অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় : ০৩:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬