ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় ভূমি সেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও ফয়েজ উদ্দিন আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা

‎মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ ও ব্যাখ্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

 ‎কক্সবাজার জেলা প্রতিনিধি:- সম্প্রতি “NEWS বাংলা ২১” নামক একটি অনলাইন পোর্টালে গত ২ এপ্রিল ২০২৬ তারিখে “টেকনাফে ভিন্নাঙ্গিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম শুরু” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার।টেকনাফ উপজেলা প্রেসক্লাব একটি অরাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। এই সংগঠনকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত করার অপচেষ্টা সম্পূর্ণরূপে নিন্দনীয় এবং বিভ্রান্তিকর। উক্ত সংবাদে যে দাবি করা হয়েছে টেকনাফে আওয়ামী লীগের কার্যক্রম কৌশলে পরিচালনার জন্য কোনো সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে-তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।‎উল্লেখ্য, টেকনাফ উপজেলা প্রেসক্লাব ১৩-১-২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এইচএম ফরিদুল আলম শাহীন এবং সাধারণ সম্পাদক এইচএম এরশাদ স্বাক্ষরিতভাবে এ প্রেসক্লাব গঠিত হয়। পরবর্তীতে ২ ডিসেম্বর ২০২৩ তারিখে গঠনতন্ত্র অনুযায়ী টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর স্বাক্ষরে কার্যকরী পরিষদ অনুমোদিত হয়। সংগঠনের কিছু পদধারী সদস্য দীর্ঘদিন অনুপস্থিত ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়। ফলে সংগঠনের গতিশীলতা বজায় রাখতে গঠনতন্ত্র অনুযায়ী তাদের পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করে কার্যকরী পরিষদ পুনর্গঠন করা হয়েছে। দুঃখজনকভাবে, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান, যিনি সংগঠনের শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কৃত হয়েছেন, তিনি ব্যক্তিগত ক্ষোভ ও স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে সংগঠনকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার সঙ্গে আরও কয়েকজন কুচক্রী মহল জড়িত রয়েছে বলে আমরা মনে করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। গত ১ এপ্রিল ২০২৬ তারিখে টেকনাফ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সভাটি ছিল সম্পূর্ণ পেশাগত ও সাংগঠনিক কার্যক্রম কেন্দ্রিক। ‎আমরা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি, এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য। একইসঙ্গে “নিউজ বাংলা ২১” কর্তৃপক্ষকে ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় ভূমি সেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ ও ব্যাখ্যা

আপডেট সময় : ০৯:৫১:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬