ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করেন মোছাঃ ফারজানা ইয়াসমিন সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সারা দেশের ন্যায় রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার- স্বীকারোক্তিমূলক জবানবন্দি ক্সবাজারের ডুলাহাজারা থেকে নারায়ণগঞ্জে একযোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : মঙ্গলবার ০২ জুন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঐতিহ্যবাহী বারদী আশ্রমে অনুষ্ঠিতব্য শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আগত ভক্তবৃন্দের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী । তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা, শৃঙ্খলা ও জনবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার বলেন, “ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগের সৃষ্টি না হয় সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবে আগত সকল ভক্ত ও দর্শনার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।”

ব্রিফিংয়ে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি ট্রাফিক ব্যবস্থাপনা, জনসমাগম নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক ব্যক্তি ও বস্তু শনাক্তকরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করেন।

ব্রিফিং শেষে পুলিশ সুপার সোনারগাঁও উপজেলার বারদী পর্যটন কেন্দ্রে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পৈতৃক বাসভবন ও লাইব্রেরি পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে বদ্ধপরিকর।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

আপডেট সময় : ১২:৩৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬