ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

কুমিল্লার  বরুড়া বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি, পনের লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়া উপজেলা পৌর সদরের থানা রোড এলাকায় স্বর্ণ ও কাপড়ের একাধিক দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (১০ জুন) সকালে দোকান মালিকরা দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন। চোরের দল দোকানের উপরের টিন কেটে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে নিকেতন স্বর্ণালয় থেকে আনুমানিক ১০ লাখ টাকার স্বর্ণের আংটি চুরি হয়েছে বলে দাবি করেছেন মালিক। এছাড়া বাসন্তী কাপড় ঘর-এর ক্যাশবাক্স ভেঙে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।

অন্যদিকে বজানন্দ কাপড় ঘর-এও চুরির ঘটনা ঘটেছে। তবে দোকান মালিক উপস্থিত না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া নূরে মদিনা জুয়েলার্স-এ প্রবেশ করলেও ভেতরের সুরক্ষিত বোল্ট ও লকার ভাঙতে না পারায় স্বর্ণালঙ্কার নিতে পারেনি চোরেরা।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

এদিকে বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, পূর্বে পাহারার জন্য কম চাঁদা দিয়েও বাজারে চুরির ঘটনা ঘটত না। বর্তমানে বেশি অর্থ ব্যয় করেও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। তারা বাজারের সার্বিক নিরাপত্তা জোরদার এবং চোরদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

কুমিল্লার  বরুড়া বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি, পনের লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০২:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬